কোনো ঝুঁকি নেই পূজা নির্বিঘ্নে হবে
দেশে এবার দুর্গাপূজা ভালোভাবে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজামন্ডপে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে এ কথা বলেছেন তিনি। গতকাল বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রীশ্রী রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। অধিকন্তু এবার কোথাও কোনো ঘটনা ঘটলে যাতে এর তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মাধ্যমে সে ব্যবস্থাও করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার কোনো স্বেচ্ছাসেবক কোনো পূজামন্ডপ ছেড়ে যাবে না, তারা ২৪ ঘণ্টাই দায়িত্...