কোনো ঝুঁকি নেই পূজা নির্বিঘ্নে হবে

 কোনো ঝুঁকি নেই পূজা নির্বিঘ্নে হবে




দেশে এবার দুর্গাপূজা ভালোভাবে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজামন্ডপে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে এ কথা বলেছেন তিনি। গতকাল বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রীশ্রী রমনা কালীমন্দির

 পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। অধিকন্তু এবার কোথাও কোনো ঘটনা ঘটলে যাতে এর তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মাধ্যমে সে ব্যবস্থাও করা হয়েছে।

 স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার কোনো স্বেচ্ছাসেবক কোনো পূজামন্ডপ ছেড়ে যাবে না, তারা ২৪ ঘণ্টাই দায়িত্বরত থাকবে। স্বেচ্ছাসেবকরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমেই বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সুবিধা হবে। এ সময় উসকানির বিরুদ্ধে সত্য ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকে আহ্বান জানান তিনি। বিগত ১৫ বছরে রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা ও সহিংস ঘটনার বিচার হয়নি সেসব ঘটনার পুনঃতদন্ত ও বিচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে

Comments

Popular posts from this blog

Trending Chhaava Hindi movies -2025

আল আকসা যেভাবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠল

Dry day move