নীলাসিক্ত অশ্রু

 


জীবনটা বিকালের বিষণ্ণ বাতাসের মত মাঝে মাঝে ঝরা পাতা হয়ে উড়ে যায়, এরপর সন্ধ্যা ঘনিয়ে আসে, তারপর রাত, হাজার বছরের পুরনো রাত......

কারও কারও আর ভোরটা দেখা হয়ে ওঠে না। কিন্তু আমাকে সকালের জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা!! এই অপেক্ষার শেষ কোথায়? কেউ কি তা জানে? কে কিভাবে কার জন্য , কিসের জন্য সারাটা জীবন অপেক্ষায় কাটিয়ে দেয়, আমরা কি তা জানি?

কিছু পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে মিলাতে এক বেহিসাবি জীবন পার করে দেবার
আসক্তি উপেক্ষা করা কি যায়। কতজনই তো হিসাবি জীবনের আড়ালে এক বেহিসাবি জীবন কাটিয়ে দেয়, আমরা কি তার খবর রাখি?

তারপরও নিরব সন্তর্পণে হাটতে হাটতে এক আকাশ আশায় সাত রং নিয়ে খুনসুটির অনন্তর প্রচেষ্টা.। তারপরও আমরা বাঁচি, ভালবাসি, না ফোটা গোলাপ নিয়ে কারও অপেক্ষায় থাকি, .....................
এভাবেই তৈরি হতে থাকে একেকটি জীবনের গল্প। এক মহাশক্তির পর্দার আড়ালের লেখা একেকটি লেখার বাস্তবায়ন।

Comments

Popular posts from this blog

War 2 Hindi Movies Releasing in 2025 .

আল আকসা যেভাবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠল

কোনো ঝুঁকি নেই পূজা নির্বিঘ্নে হবে